My Sports App Download


প্রস্তুতি ম্যাচে ক্রোয়েশিয়াকে হারিয়ে আত্মবিশ্বাসী ব্রাজিল

২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার আগে শেষ প্রস্তুতি ম্যাচে ক্রোয়েশিয়াকে ৩-১ ব্যবধানে হারিয়েছে ব্রাজিল। ফ্লোরিডার ক্যাম্পে ওয়ার্ল্ড স্টেডিয়ামে কার্লো আনচেলত্তির শিষ্যরা দাপুটে ফুটবল উপহার দিয়ে জয় তুলে নেয়। দানিলোর গোলে এগিয়ে যাওয়ার পর শেষ দিকে ইগর থিয়াগো ও মার্তিনেল্লির গোলে জয় নিশ্চিত হয় সেলেসাওদের।

ম্যাচের শুরু থেকেই ক্রোয়েশিয়ার রক্ষণে চাপ সৃষ্টি করে ব্রাজিল। প্রথমার্ধের যোগ করা সময়ে ভিনির পাস থেকে গোল করে দলকে লিড এনে দেন দানিলো সান্তোস। ম্যাচের ৮৪ মিনিটে ক্রোয়েশিয়া সমতায় ফিরলে লড়াই জমে ওঠে। তবে এর ঠিক পরেই পেনাল্টি পায় ব্রাজিল, যা থেকে গোল করতে ভুল করেননি ইগর থিয়াগো। শেষ মিনিটে এনড্রিকের দুর্দান্ত মুভ থেকে বল পেয়ে জালের ঠিকানা খুঁজে নেন মার্তিনেল্লি। ১৮ মে বিশ্বকাপের চূড়ান্ত ২৬ জনের দল ঘোষণার আগে এই জয়টি ব্রাজিলের জন্য বড় স্বস্তি হয়ে এলো।