My Sports App Download


কুপার কনোলির ব্যাটে জয় পেল পাঞ্জাব কিংস, হারল গুজরাট

আইপিএলের রোমাঞ্চকর লড়াইয়ে গুজরাটকে ৩ উইকেটে হারিয়েছে পাঞ্জাব কিংস। গুজরাটের দেয়া ১৬৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে এক পর্যায়ে চাপে পড়লেও কুপার কনোলির দায়িত্বশীল ব্যাটিংয়ে ৫ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে শ্রেয়াস আইয়ারের দল। কনোলি অপরাজিত ৭২ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেন।

চন্ডীগড়ে টস হেরে আগে ব্যাট করতে নেমে শুবমান গিল ও জস বাটলারের ব্যাটে চড়ে ২০ ওভারে ৬ উইকেটে ১৬২ রান সংগ্রহ করে গুজরাট। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় পাঞ্জাব। তবে দ্বিতীয় উইকেটে প্রভসিমরন সিং ও কুপার কনোলির ৭৬ রানের জুটি জয়ের ভিত গড়ে দেয়। মাঝপথে প্রসিদ্ধ কৃষ্ণার তোপে দ্রুত কিছু উইকেট হারিয়ে ম্যাচটি কঠিন করে ফেলেছিল পাঞ্জাব। তবে এক প্রান্ত আগলে রেখে ৭২ রানের লড়াকু ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন কুপার কনোলি। গুজরাটের প্রসিদ্ধ কৃষ্ণা ৩টি উইকেট নিলেও দলের হার ঠেকাতে পারেননি। ৫ বল বাকি থাকতেই ৩ উইকেটের জয় তুলে নেয় পাঞ্জাব কিংস।